শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৫:০৮ পিএম, ২০২৬-০১-১৮
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকৃত ৩০ কেজি গাঁজা জব্দ করেছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রামের ভূজপুর থানাধীন আধাঁরমানিক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একেখান চা বাগান নামক সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সীমান্ত পিলার ২২০৮/৪ আরবি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির একটি টহল দল কৌশলগতভাবে ফাঁদ পেতে অবস্থান নেয়। এ সময় দুইজন চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করা হলে তারা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত দুটি বস্তার ভেতর থেকে ছয়টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহসান-উল-ইসলাম বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে এবং সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। তিনি সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited