শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:২৯ পিএম, ২০২৫-১২-২১
রাঙামাটি শহরের পুরাতন বাসস্টেশনে রহস্যময় আগুনে তিনটি বাস’সহ ৪ দোকান ও একটি বসত ঘর সম্পূর্ন পুড়ে গেছে। রোববার রাত সাড়ে তিনটার সময় এই আগুনের সূত্রপাত হয়। এতে করে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট্যরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শি ব্যবসায়ি সেলিম জানিয়েছেন, রাত সাড়ে তিনটার সময় হঠাৎ করেই পুরাতন বাস স্টেশন এলাকার ফার্নিচারের দোকান ও বেতের দোকান দুইটিতে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে সাথে সাথেই ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের জরুরী নাম্বারে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেনি।
পরবর্তীতের কোতয়ালী থানা পুলিশের কিলো ডিউটিতে থাকা গাড়ি থামিয়ে কর্তব্যরত এসআইকে জানালে তারা গাড়ি নিয়ে গিয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে অবহিত করে নিয়ে আসে। এরমধ্যে প্রায় আধাঘন্টা সময়ে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে করে তিনটি বাস, চারটি দোকান ও একটি বসতঘর সম্পূর্ন পুড়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকা ক্ষতি হয়েছে। সময়মতো ফায়ার সার্ভিস আসলে ক্ষতির পরিমাণ আরো কম হতো বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited