চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

দু’একদিনের মধ্যে ইউক্রেনে হামলা করবে রাশিয়া: আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৫৬ পিএম, ২০২২-০২-১২

দু’একদিনের মধ্যে ইউক্রেনে হামলা করবে রাশিয়া: আমেরিকা

রাশিয়া তার সেনাদেরকে ইউক্রেনে অনুপ্রবেশ করানোর জন্য প্রস্তুত করেছে বলে সতর্ক করে দিয়েছে আমেরিকা। একইসঙ্গে মার্কিন নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ত্যাগ করারও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মার্কিন নাগরিকদের রক্ষা করার জন্য তিনি সেনা পাঠাবেন না।তিনি আরো বলেছেন, বিশ্বে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তা তিনি আগে কখনও দেখেননি।

হোয়াইট হাউজ শুক্রবার বলেছে, রাশিয়ার আগ্রাসন শুরু হবে বিমান হামলা দিয়ে এবং এ কারণে ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের বের করে আনা কঠিন হবে। অন্যান্য পশ্চিমা দেশও অবিলম্বে তাদের নাগরিকদের ইউক্রেন ত্যাগ করার আহ্বান জানিয়েছে। 

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করা সত্ত্বেও রাশিয়া বলেছে, ইউক্রেন দখল করা বা দেশটিতে হামলা চালানোর কোনো ইচ্ছে তার নেই। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোকে মিথ্যা খবর প্রচার করার দায়ে অভিযুক্ত করেছেন। 

মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান শুক্রবার হোয়াইট হাউজে বলেছেন, রাশিয়া এমন একটি অবস্থানে পৌঁছেছে যে, তার পক্ষে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করা সম্ভব।

 তিনি আরো বলেন, আমরা ভবিষ্যতের কথা সঠিকভাবে বলতে পারি না তবে পরিস্থিতি দেখে হামলা অত্যাসন্ন মনে হচ্ছে এবং এ ব্যাপারে সতর্ক করে দেয়া জরুরি মনে করছি। সুলিভান আরো বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনও মার্কিন সরকার জানে না; তবে ক্রেমলিন একটি সামরিক ব্যবস্থা গ্রহণের অজুহাত খুঁজছে যা ভয়াবহ বিমান হামলার মাধ্যমে শুরু হতে পারে। পার্সটুডে

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর