শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:১৯ পিএম, ২০২২-০৮-২২
উইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ওয়ানডে সিরিজও জিতল নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী ওয়ানডেতে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। সফরকারীরা ২-১ ব্যবধানে জিতেছে ওয়ানডে সিরিজ।
উইন্ডিজদের দেওয়া ৩০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফিন অ্যালেনকে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ চার রানের জন্য সেঞ্চুরি মিস করা এই ব্যাটার মাত্র ৩ রানে আউট হন।তবে শুরুর ধাক্কা ভালোভাবে সামলে নিয়ে কিউইদের রান বাড়াতে থাকেন ডেভন কনওয়েকে নিয়ে অপর ওপেনার মার্টিন গাপটিল। দুজনের জুটিতে ৮২ রান আসে। ফিফটি করার পর গাপটিল ৫৭ রানে আউট হন। এর পর পরেই কনওয়েও ফিফটি করে ড্রেসিংরুমে ফেরেন। তখন কিউইদের দলীয় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১২৮ রান। উইন্ডিজরা যখন ম্যাচকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই টম লাথাম ও ড্যারেল মিচেলের ১২০ রানের জুটি স্বাগতিকদের ম্যাচ থেকে ছিটকে দেয়।
লাথাম ৬৯ রান ও মিচেল ৬৩ রান করে আউট হন। ক্যারিবিয়ানরা ১১ রানের মধ্যে এই দুই ব্যাটারকে আউট করে ম্যাচে ফিরে আসে চেষ্টা করলেও জিমি নিশামের বিধ্বংসী ইনিংসের কাছে পরাজয় মেনে নিতে হয় তাদের। অপরাজিত নিশাম ৩০৯ এর বেশি স্ট্রাইক রেটে ৩৪ রান করেন মাত্র ১১ বলে। তাঁর এই ক্যামিও ইনিংসে ১৭ বল বাকি থাককেই নিউজিল্যান্ড ম্যাচ জিতে যায় ৫ উইকেটে। এই জয়ে কিউইরা টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও জিতল উইন্ডিজদের মাঠে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজের দুই উদ্বোধনী ব্যাটার শাই হোপ ও কাইল মায়ারস দুর্দান্ত শুরু এনে দেন দলকে। দুজনে ওপেনিংয়ে ১৭৩ রানের জুটি গড়েন। আবার ১৭৩ রানেই দুজনে সাজঘরে ফেরেন। মায়ারস ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। তিনি ১০৫ রান করে আউট হন। আর হোপ ৫১ রানে। তাদের আউট হওয়ার পর নিয়মিত উইকেট হারায় উইন্ডিজ। তবে এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন অধিনায়ক নিকোলাস পুরান। তিনি টি-টোয়েন্টির ব্যাটিং স্টাইলে ৯১ রান করেছেন মাত্র ৫৫ বলে। তাঁর ইনিংসে ৯টি ছক্কার বিপরীতে ছিল মাত্র ৪টি চার। পুরান পঞ্চম উইকেটে ৫২ রানের জুটি গড়েন কেসি কার্টির সঙ্গে। যেখানে ৪ রানের সামান্য অবদান ছিল কার্টির। আর শেষ দিকে আলজেরি জোসেফের ৬ বলে ২০ রানের টর্নেডো ব্যাটিংয়ে ৩০১ রান সংগ্রহ করে ৮ উইকেটে উইন্ডিজ।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited