চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

এমএ আজিজ স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ডরমেটরি নির্মাণের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৭ পিএম, ২০২১-০৫-২০

এমএ আজিজ স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে ডরমেটরি নির্মাণের পরিকল্পনা

এম এ আজিজ স্টেডিয়ামের পূর্ব গ্যালারির দ্বিতীয় তলায় ডরমেটরি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।  ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাজেট প্রণয়ন, ড্রইং-ডিজাইনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ সিজেকেএস কর্মকর্তা ও পরামর্শক প্রকৌশলী প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা ডরমেটরি নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন পরবর্তী সংশ্লিষ্টরা সিজেকেএস সম্মেলন কক্ষে বৈঠকে মিলিত হন। বৈঠকে প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে আ জ ম নাছির উদ্দীন বলেন, খেলোয়াড়, কর্মকর্তা, দলের কোচ, প্রশিক্ষকসহ ক্রীড়া সংশ্লিষ্টদের থাকার জন্য এই ডরমেটরি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডরমেটরি নির্মিত হলে বিভিন্ন লীগ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়-কর্মকর্তাদের আবাসনের ব্যবস্থা করা যাবে।  তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে জাতীয় ক্রীড়া কাউন্সিলের নির্দেশনা মানা হচ্ছে। এতে প্রকল্পের বিভিন্ন বিষয় পরিবর্ধন করা হচ্ছে। যার কারণে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণসহ আনুষঙ্গিক নানা পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে।  জানা গেছে, এই ডরমেটরি নির্মাণ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে আড়াই কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল। তবে বাংলাদেশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (এনএসসি) এর স্ট্যান্ডার্ড মেনে ড্রইং, ডিজাইন পরিবর্ধন করার কারণে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় বেড়ে প্রায় ৩ কোটি টাকা পর্যন্ত নির্ধারিত হতে পারে।  বৈঠকে বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর, সিজেকেএস সহ-সভাপতি একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য দিদারুল আলম, পরামর্শক প্রতিষ্ঠান চতুষ্কোণ এর স্বত্বাধিকারী প্রকৌশলী তুহিন বড়ুয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর