চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইরফানুল গণি (রাফি)-এর ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ১০:২৯ পিএম, ২০২৫-০৭-২৮

ইরফানুল গণি (রাফি)-এর ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ক্যান্সারে অকালপ্রয়াত ইরফানুল গণি (রাফি)-এর ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কাজির দেউড়ি সিজেকেএস ভবনের ৪র্থ তলায় রাফি স্মৃতি পাঠাগারের উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের উদ্বোধন করেন সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমাদের চট্টগ্রাম ও দৈনিক আমাদের বাংলা, এবং সভাপতি, বাংলাদেশ এডিটর ফোরাম, মিজানুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন ব্যুরো প্রধান, মাই টিভি ও সম্পাদক ও প্রকাশক, সাপ্তাহিক চট্টবাণী, আলহাজ্ব নুরুল কবির। তিনি রাফির স্মৃতিচারণ করে বলেন, রাফি আমাদের সন্তানের মতোই প্রিয় ছিল, তার অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিপুটি রেজিস্ট্রার, মেরিন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ডা. মোহাম্মদ সোয়াইব। তিনি রাফির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, এই ধরনের আয়োজনে সমাজে মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি পায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা, মনির আহমেদ ফাউন্ডেশন, এ কে এম মোসলেহ উদ্দিন। তিনি বলেন, রাফির স্মৃতি নতুন প্রজন্মকে মানবিক হতে অনুপ্রাণিত করবে।

সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি, রাফি স্মৃতি পাঠাগার ও সাংবাদিক মুনীর চৌধুরী। তিনি বলেন, ছোট্ট রাফির অকাল প্রয়াণ আমাদের জন্য বড় দুঃখের হলেও তার স্মৃতি রক্ষায় আমরা প্রতিবছরই দোয়া মাহফিলের আয়োজন করি, যাতে সমাজে মানবিকতা ও সহমর্মিতার বাণী ছড়িয়ে পড়ে।

রাফির বাবা প্রখ্যাত সাংবাদিক নেতা ওসমান গণি মনসুর এবং মা একজন সুনামধন্য চিকিৎসক হিসেবে এলাকায় পরিচিত। বক্তারা রাফির স্মৃতিচারণ করে বলেন, রাফি আমাদের পরিবারেরই একজন হয়ে ছিল এবং তার জন্য সবাই মিলে দোয়া করেন।

অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে রাফির আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার পরিবারের জন্য ধৈর্য ও শান্তি কামনা করা হয়।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর