চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটির জেলা প্রশাসকে বিদায় সংবর্ধনা প্রদান করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ১২:১৬ পিএম, ২০২১-০৩-০২

রাঙ্গামাটির জেলা প্রশাসকে বিদায় সংবর্ধনা প্রদান করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে রাঙ্গামাটির জেলা প্রশাসকের বদলিজনিত কারণে বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় ভেদভেদীস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় রেস্ট হাউজের অতিথি সভা কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধিত অতিথি জনাব এ কে এম মামুনুর রশিদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।  

এসময় সভাপতি বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলায় যতজন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তম্মধ্যে বিদায়ী সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক জনাব এ কে এম মামুর রশিদ অন্যতম একজন মেধাবী, দক্ষ ও পরোপকারী সরকারি কর্মকর্তা। সকল বিভাগের সাথে সমন্বয় করে রাঙ্গামাটি জেলাকে শান্তিতে রেখেছেন। রাঙ্গামাটির মানুষের কাছে আপনার পরোপকারীর কথা চির স্মরণীয় হয়ে থাকবে। আপনি যেখানে যান পরবর্তী চাকরি জীবন আরো উন্নতি লাভ করুক।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য পরিকল্পনা ও সদস্য প্রশাসন উপসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বিদায় সংবর্ধিত অতিথি জনাব এ কে এম মামুনুর রশিক জেলা প্রশাসক হিসেবে অত্যন্ত দক্ষতার পরিচয় দেখিয়েছেন। জেলা প্রশাসক হিসেবে ৩বছর রাঙ্গামাটি জেলায় দায়িত্ব পালনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে সর্বদা সহযোগিতা করেছেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনা বোর্ড সভায় নিয়মিত উপস্থিত থেকে বিভিন্ন সুপরামর্শ দিয়েছেন। এজন্য বোর্ডের পক্ষ থেকে বিদায়ী অতিথি জেলা প্রশাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বোর্ডের ভাইস চেয়ারম্যান সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ নূরুল আলম নিজামী বলেন, বিদায় জেলা প্রশাসক জনাব এ কে এম মামুনুর রশিদ রাঙ্গামাটির জেলা প্রশাসন হিসেবে অত্যন্ত দক্ষ ও  মেধাবী কর্মকর্তা ছিলেন। রাঙ্গামাটির শিশু পার্ক নির্মাণের প্রচেষ্টা এবং তাঁর সহযোগিতার মনোভাব সত্যি প্রশংসা দাবিদার। একজন জেলা প্রশাসক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালনা বোর্ড সদস্য হিসেবে বিভিন্ন সময় রাঙ্গামাটি জেলার পাড়াকেন্দ্রী পরিদর্শন করেছেন। এছাড়া তিনি বোর্ডকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে গেছেন। তাই বিদায়ী অতিথির জন্য বোর্ডের দরজা সবসময় খোলা থাকবে।

অনুষ্ঠানে বিদায়ী অতিথি জেলা প্রশাসক বলেন, রাঙ্গামাটি শহরকে নিয়ে সাজানোর জন্য আমার অনেকগুলো স্বপ্ন ছিল। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছে। তাই পার্বত্য চট্টগ্রাম চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞ। বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য বিনোদন কেন্দ্র হিসেবে রাঙ্গামাটি শিশু পার্ক নির্মাণ, ডিসি বাংলো পার্ক, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অবদান অনস্বীকার্য। এছাড়া আমি রাঙ্গামাটি জেলার সেবা গ্রহীতা সাধারণ জনগণ যাতে কম সময়ের মধ্যে সহজভাবে সেবা পেতে পারে সে লক্ষ্যে মানুষের কল্যাণে আপ্রাণ দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। রাঙ্গামাটিতে দীর্ঘ ৩বছর চাকরিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করার সুভাগ্য হয়েছে। তিনি উপস্থিত সকলের কাছে দোয়া করেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সরকারের উপসচিব সদস্য পরিকল্পনা ড. প্রকাশ কান্তি চৌধুরী, সরকারের উপসচিব সদস্য বাস্তবায়ন জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ শফিকুল ইসলাম, খাগড়াছড়ি নির্বাহী প্রকৌশলী  জনাব মোঃ মুজিবুল আলম, রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলী চলতি দায়িত্ব জনাব তুষিত চাকমা, গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো, বাজেট ও অডিট অফিসার জনাব মোঃ নুরুজ্জামান, চলতি দায়িত্ব সহকারী সচিব জনাব সাগর পাল, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের পরিকল্পনা ও মূল্যায়ন জনাব মোহাম্মদ এয়াছিনুল হক, মিশ্র ফল চাষ প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ কামরুজ্জামান, মিজ ডজী ত্রিপুরা তথ্য কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি জনাব মোঃ জাকির হোসেনসহ বোর্ড ও বোর্ডের আওতায় বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনার শেষে অনুষ্ঠানের ফুলের তোড়া, ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিদায়ী সংবর্ধিত অতিথি জনাব এ কে এম মামুনুর রশিদকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর