শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১৩ পিএম, ২০২৬-০৪-০৮
বেয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলাধুলা মানুষের মনকে সতেজ ও সুস্থ রাখে।
বর্তমান সরকার খেলাধুলার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন আয়োজিত পূর্ণ চন্দ্র সেন সারোয়াতলী স্কুল মাঠে অনুষ্ঠিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাচিত সহ-সভাপতি সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার মল্লিক, সিনিয়র শিক্ষক মুজিবুর রহমান ফারুকী, শিক্ষক তিলেশ পারিয়াল, রূপন দে, মওলানা সেলিম শরিফ প্রমুখ।
খেলা পরিচালনা করেন প্রথম শ্রেণির রেফারি ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইব্রাহীম, সহকারী রেফারি ছিলেন মো. জসীম উদ্দিন ও চিন্ময়।
প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয় ২-০ গোলে হাওলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
এছাড়া বিকাল ৩টায় কানুনগোপাড়া ড. বি বি উচ্চ বিদ্যালয় ৫-০ গোলে হাওলা কুতুবিয়া সিনিয়র মাদ্রাসাকে পরাজিত করে। একইদিন উপজেলায় আরও তিনটি ভেন্যু কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৩২টি স্কুল ও মাদ্রাসা এই আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited