চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মাশরাফি চাইলে কোচ বা পরামর্শক করা হবে, ইঙ্গিত পাপনের

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:২৮ পিএম, ২০২১-১২-১১

মাশরাফি চাইলে কোচ বা পরামর্শক করা হবে, ইঙ্গিত পাপনের

এখনও পুরোপুরি অবসর না নিলেও মাশরাফি বিন মর্তুজার জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে খেলোয়াড় হিসেবে না হোক, তার মতো সফল একজন অধিনায়কের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলেন অনেকেই।


সেটা কোচ বা পরামর্শক হিসেবেও হতে পারে।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও জানালেন, মাশরাফি চাইলে তাকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করা হবে। এ বিষয়ে গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'মাশরাফি যদি আসতে চায়, আমরা তো চাইব তাকে নিয়ে আসতে। তবে এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি। '

সাবেক অধিনায়কদের জাতীয় দলের কোচ বা পরামর্শক করার নজির ক্রিকেটবিশ্বে অনেক আছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই মহেন্দ্র সিং ধোনি, জেপি ডুমিনি, মাহেলা জয়াবর্ধনেকে পরামর্শক হিসেবে দেখা গেছে। সে সময় মাশরাফিকেও এরকম দায়িত্ব দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু বিসিবি তখন এ ব্যাপারে আগ্রহ দেখায়নি। তবে এবার বিসিবি প্রধান নিজেই ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে এমন কিছু হওয়ার জোর সম্ভাবনা আছে।  

এদিকে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মাশরাফি ও তামিম ইকবাল। তাদের সঙ্গে বসে খেলা দেখেন বিসিবি প্রধান পাপন। তাদের সঙ্গে কী আলোচনা হয়েছে- তা নিয়ে নানান প্রশ্ন দেখা দেয়। গুঞ্জন ছড়িয়ে পড়ে, মাশরাফি ও তামিমের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন পাপন। এমনকি মাশরাফিকে বড় দায়িত্বে আনা হতে পারে বলেও খবর ছড়িয়ে পড়ে। কিন্তু এবার বিষয়টি নিজেই খোলাসা করলেন বিসিবি প্রধান।

মাশরাফি ও তামিমের সঙ্গে সাক্ষাৎ নিয়ে প্রশ্নের জবাবে পাপন বলেন, 'মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। এজন্য খোঁজ নিতে গিয়েছিলাম। সেখানে তামিমকেও পেয়েছি। ওদের সঙ্গে এমনি আলাপ করছিলাম। '

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর