শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৯ পিএম, ২০২৬-১০-১৪
মহানগরীর ঐতিহ্যবাহী প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ইন্দু নন্দন দত্ত এবং প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১০ আসনের এমপি সাঈদ আল নোমান।
প্রধান অতিথির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই আন্তরিক। শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও এআই প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে।
শিক্ষা ব্যবস্থা নিয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ সবাইকে আন্তরিক হতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুত করতে হবে।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা চৌধুরী তাঁর বক্তেব্যে এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উন্নতির জন্য সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া আহ্বায়ক সিনিয়র শিক্ষক দীপন কান্তি দাশ সামগ্রিক বিষয় নিয়ে স্বাগতিক বক্তব্য দেন।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর রীতা দত্ত ও সালাহ্ উদ্দীন মোহাম্মদ রেজা।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে মনোমুগ্ধকর পরিবেশে প্রবর্তক সংঘের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে জারি গান ও দেশাত্মবোধক গানে দলীয় নৃত্যে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের সাংস্কৃতিক দল। প্রাক্তন অধ্যক্ষ মনোজ কুমার দেব রচিত এবং সুরে প্রবর্তকের ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত বৃন্দ আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মুক্তা দত্ত ও সিনিয়র শিক্ষক সীমা রানী দেব। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। সমাপনী অনুষ্ঠানে ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৮৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘ওয়ান হেলথ বাংলাদেশ’ চট্টগ্রাম চ্যাপ্টার গঠনের লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব খাদ্য দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের শারীরà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও রং মিশ্রিত চানাচুর বিক্রি, নকল চাল বাজারজাত করা এবং মূল্য তালিকা ও ক্রয়-বি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited