শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৮:৩৮ পিএম, ২০২৫-১১-২৭
চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাইফুল ইসলাম ও মো. হাফিজ (৩০)। এদের মধ্যে সাইফুল ইসলাম মানিকছড়ি থানার উপ-পরিদর্শক। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া থানার মো. লিয়াকতের ছেলে। মো. হাফিজ পথচারী বলে জানা গেছে। তিনি মানিকছড়ির ফকিরটিলা এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কনস্টেবল আল নোমান ও ইয়াসিন নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, সংঘর্ষটি ছিল অত্যন্ত ভয়াবহ এবং ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited