শিরোনাম
ঢাকা অফিস : | ০৭:২২ পিএম, ২০২০-১২-২৩
মানিলন্ডারিং ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ৬১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করতে ৮টি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা (উপ-পরিচালক) মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। আদালতের অনুমতি নিয়েই এই চিঠি পাঠানো হয়েছে বলে দুদকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে।
চিঠিতে সাংসদ পাপুল, তার স্ত্রী সংরক্ষিত আসনের সাংসদ সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ব্যাংক হিসাব ফ্রিজ করতে ৮ ব্যাংকের এমডিকে নির্দেশনা দেয়ার অনুরোধ করা হয়েছে।
মানবপাচারের অভিযোগে সাংসদ পাপুলকে গত ৬ জুন কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করে দেশটির পুলিশ। ২৮ জানুয়ারি মামলার রায় দেয়ার কথা রয়েছে।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited