শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৮:৪৭ পিএম, ২০২১-১২-১৪
আরিয়া ২’ দেখে সুস্মিতার প্রশংসায় সালমানসুস্মিতা সেন ও সালমান খান
এক বছর পর মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন অভিনীত ওয়েব সিরিজ ‘আরিয়া’র দ্বিতীয় সিজন। গত সপ্তাহ থেকে ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হচ্ছে এটি।
এরই মধ্যে ‘আরিয়া ২’ দেখে ফেলেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সিরিজটিতে সুস্মিতার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন তিনি। ভালো লাগার কথা জানিয়েছেন সামাজিক মাধ্যমেও।
ইনস্টাগ্রাম স্টোরিতে সুস্মিতার প্রশংসা করেছেন সালমান খান। লেখেন, ‘আরে বাহ সুস তোমাকে দারুণ লাগছে। পুরোপুরি বাজিমাত করেছ। তোমার জন্য খুব খুশি। ’
সালমানের পোস্টের উত্তরও দিয়েছেন সুস্মিতা। কমেন্টে লেখেন, ‘‘ধন্যবাদ আমার ‘জান’। সর্বদা উদার এবং ভালোবাসার মধ্যে থেকো। ’’
প্রথম সিজনের চেয়েও টানটান উত্তেজনায় ভরপুর ‘আরিয়া ২’। দ্বিতীয় সিরিজে আরিয়ার মূল লক্ষ্য প্রতিশোধ নেওয়া। এতে আরিয়া সারিনের চরিত্রে দেখা গিয়েছে সুস্মিতাকে।
২০২০ সালের জুনে ‘আরিয়া’ ওয়েব সিরিজ দিয়ে দীর্ঘ বিরতির পর পর্দায় ফেরেন সুস্মিতা সেন। ওটিটি প্ল্যাটফর্মের অভিষেকেই দারুণ সাড়া ফেলে দেন তিনি।
উল্লেখ্য, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ এবং ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’সহ বেশকিছু সিনেমায় একসঙ্গে অভিনয় করেতে দেখা গেছে সালমান এবং সুস্মিতাকে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited