শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৫:৪৮ পিএম, ২০২২-০২-২০
খাগড়াছড়ির রামগড়ে নিজ বাসা থেকে রুমা বেগম (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রামগড় পৌরসভার চৌধুরিপাড়া এলাকা থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মো. ইব্রহিম (৩৫) নামে ওই নারীর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
রামগড় থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বকাঝকা করে মা তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে সে বাড়িতে এসে মায়ের সাথে ঝগড়ায় লিপ্ত হয়।
মা রুমা বেগম টয়লেট থেকে বের হওয়া মাত্র ইব্রাহিম তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর সে মাকে উপরে তুলে মাটিতে এলোপাতাড়ি আছাড় মারতে থাকে। এতে তার নাক, মুখ ও মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে মারা যান। এ সময় বাড়িতে আর কেউ ছিল না ।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলে মো. ইব্রাহিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পোশাকে রক্ত মাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রবিবার খাগড়াছড়ি জেলা সদরহাসপাতালে পাঠানো হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
পুলিশের হাতে আটকের পর মাকে নিজ হাতে হত্যার কথা স্বীকার করেছে ছেলে ইব্রাহিম। নিহত রুমা বেগম চৌধুরিপাড়ার বাসিন্দা আব্দুল জলিলের স্ত্রী। ইব্রাহিম তাদের বড় ছেলে।
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited