শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৯:১৯ পিএম, ২০২৬-০৯-২১
রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) উপর হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় মো. তানসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য মরিয়মনগর চৌমুহনি এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই মো. আবু নাসেরের হাঁটুতে আঘাত লাগে। পরে তাঁকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়।
রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল বলেন, ‘এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে (পুলিশ অ্যাসল্ট) থানায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর পারুয়ায় নোটিশ জারি করতে অসদাচনের কারনে এলাকার লোকজন উক্ত এস আইকে আটক করে লাঞ্চিত করেছেন।
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনের সিন্ধান্তের প্রতিবাদে সাধা...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিন...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে চট...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ২৪টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও দুটি খালে ২৩৯ কেজি রুইজাতীয় মাছের পোনা ...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানীরহাটে নিজ দোকানের ভেতর নিরু বড়ুয়া (৪৫) নামে এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited