শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৩৯ পিএম, ২০২২-০১-১৫
রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের সক্ষমতা বাড়ানোর জন্য ইউক্রেনের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। গতকাল (বৃহস্পতিবার) ইয়াহু নিউজ এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ইউক্রেনের স্পেশাল অপারেশন্সের সেনাদের এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সদস্যদেরকেও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আমেরিকার সাবেক পাঁচজন গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে ইয়াহু নিউজের রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার দক্ষিণাঞ্চলের একটি গোপন ঘাঁটিতে ২০১৫ সাল থেকে আমেরিকা এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে ।
সিআইএ’র সাবেক কর্মকর্তা জানিয়েছেন, কিভাবে রুশ নাগরিকদের হত্যা করতে হবে তার কৌশল শিক্ষা দেয়া হচ্ছে এই প্রশিক্ষণ কর্মসূচিতে। তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আগ্রাসন চালায় তাহলে এইসব প্রশিক্ষিত লোকজন সেখানে গেরিলা কমান্ডার হিসেবে কাজ করবে।
সিআইএ'র সাবেক কর্মকর্তা বলেন, “আমরা এসব লোককে গত আট বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছি। তারা সত্যিই ভালো যোদ্ধা হয়ে উঠেছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে সিআইএর এই কর্মসূচির বিরাট প্রভাব পড়বে।”
সিআইএ'র সাবেক কর্মকর্তা বলেন, প্রশিক্ষণের ফলে ইউক্রেনের স্পেশাল ইউনিটের সদস্যরা অনেক বেশি দক্ষ ও যোগ্য হয়ে উঠছে এবং তারা রাশিয়ার সেনাদের পিছু হটানোর জন্য সক্ষমতা অর্জন করবে। সিআইএ'র প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ইউক্রেনের সেনাদের গোয়েন্দা সক্ষমতা বাড়ানোরও চেষ্টা করা হচ্ছে। পার্সটুডে
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited