শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:১৬ পিএম, ২০২৬-০১-২৮
নিজস্ব অর্থায়নে কেনা এমভি বাংলার নবযাত্রা (আগের নাম: XCL LION) জাহাজের অফিশিয়াল ডেলিভারি নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) লন্ডনের স্থানীয় সময় সকাল ৮টা ১৯ মিনিটে এবং বাংলাদেশ সময় দুপুর ২টা ১৯ মিনিটে জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠান Hellenic Dry Bulk Ventures LLC-এর আইনজীবী Stephenson Harwood LLP-এর যুক্তরাজ্যের লন্ডন অফিসে ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ সময় বিএসসির পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকল্প পরিচালক, মহাব্যবস্থাপক বিমা ও দাবি, মহাব্যবস্থাপক হিসাব উপস্থিত ছিলেন। এ ছাড়া চীনে অবস্থানরত বিএসসির নির্বাহী পরিচালকের (বাণিজ্য) নেতৃত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি, মহাব্যবস্থাপক (প্রশাসন), মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত), জাহাজের মাস্টার, চিফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য নাবিকসহ বিএসসি টিম Nanyang Shipyard থেকে অনলাইনে অংশ নেন। পাশাপাশি, বিএসসির প্রধান কার্যালয় চট্টগ্রামে অবস্থানরত নির্বাহী পরিচালকের (প্রযুক্তি) নেতৃত্বে বিএসসি কর্মকর্তা কর্মচারীরা উক্ত ক্লোজিং কার্যক্রমে অনলাইনে সংযুক্ত ছিলেন। কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজ ক্রয় সংক্রান্ত চুক্তির শর্তাদি অনুসরণক্রমে ২৯ জানুয়ারি জাহাজটির ফিজিক্যাল ডেলিভারি চীনা শিপইয়ার্ডে সম্পন্ন করে জাহাজটি সরাসরি বাণিজ্যিক কার্যক্রম/ পণ্য পরিবহন কাজে নিয়োজিত করা হবে। চুক্তি অনুযায়ী প্রতিটি জাহাজের মূল্য মার্কিন ডলার ৩৮ দশমিক ৩৪৯ মিলিয়ন এবং দুটি জাহাজের মোট সমন্বয়কৃত ও সুপারিশকৃত মূল্য মার্কিন ডলার ৭৬ দশমিক ৬৯৮ মিলিয়ন। এটি দাপ্তরিক প্রাক্কলিত মূল্য মার্কিন ডলার ৮০ দশমিক ৪০ মিলিয়নের চেয়ে ৪ দশমিক ৬০ শতাংশ কম। এ প্রকল্পের প্রথম জাহাজ এমভি বাংলার প্রগতি (XCL Gemini) গত অক্টোবরে চীনা শিপইয়ার্ড থেকে ডেলিভারি নেওয়া হয়েছিল এবং উক্ত জাহাজটি বর্তমানে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে। জাহাজগুলো নকশা ও প্রযুক্তিগত দিক থেকে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিক পরিবেশগত মানের। জাহাজ দুটি উচ্চমানের ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ও উপাদানে সংযোজিত/নির্মিত।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited