শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৮:৪৫ পিএম, ২০২৬-০১-৩১
নির্বাচনে মাফিয়া ও লুটেরা ঠেকাও, বাংলাদেশ কে হ্যাঁ বলুন স্লোগানে লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে 'কেমন বাংলাদেশ চাই' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩১ জানুয়ারি ২৬ বিকেল ৩ টায় ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে লাভ বাংলাদেশ পার্টির নগর সভাপতি আবদুল্লাহ মজুমাদরের সভাপতিত্বে এবং নগর সম্পাদক শাহজালালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী বলেন, মহাবিপ্লবের জন্য আগামীর বিপ্লবী প্রজন্ম প্রস্তুতি গ্রহণ করেছে, মাফিয়া ও লুটেরা শক্তিকে রুখে দিয়ে সোনার বাংলা গড়তে দেশের আপামর জনতা ঐক্যবদ্ধ। আলোচনা সভায় অতিথি আলোচক ছিলেন, লাভবাংলাদেশ পার্টির উপদেষ্টা মুজাহিদুল ইসলাম, রাজনীতি বিশ্লেষক এডভোকেট মোস্তফা নূর, বিশিষ্ট সমাজসেবক, মাইটিভির ব্যুরো চীফ আলহাজ্ব নুরুল কবির, আইন উপদেষ্টা এডভোকেট আলম, সিনিয়র সাংবাদিক আ.ফ.ম বোরহান উদ্দিন, দৈনিক আমাদের চট্টগ্রাম বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, বিশিষ্ট সংগঠক সাজ্জাদ উদ্দিন, নেজাম ইসলাম পার্টির মৌলানা দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় সদস্য সেলিম উল্লাহ, সমাজকর্মী জমির উদ্দিন, সমাজকর্মী নোমান উল্লাহ বাহার, আপ বাংলাদেশের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আলতাফ হোসেন ও অধ্যক্ষ আব্দুল বাতেন। একই দিনে নির্বাচন ও গণভোটকে সমালোচনা করে এডভোকেট মোস্তফা নুর বলেন, সন্তানের আটারো বছর বয়সে পিতা মাতার বিয়ে বৈধ করতে কাবিন এবং সন্তানের বিয়ে! বক্তারা বলেন, রাজনৈতিক সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের কবর রচনা করতে হবে। পরবর্তী বাংলাদেশ নিরাপদ ও দুর্নীতিমুক্ত করতে ব্যাপক সংস্কারের প্রয়োজন। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণভোটে- হ্যাঁ দিয়ে সোনার বাংলা গড়তে স্বীকৃতি দিন। সভায় আরো উপস্থিত ছিলেন, লাভ বাংলাদেশ পার্টির সদস্য ফিরোজ চৌধুরী, তারেক, নসরুল্লাহ, মিনহাজ, সাংবাদিক রুজি, আব্দুল ওয়াহিদ চৌধুরী, রাজুসহ সমাজকর্মী ও অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited