শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০২:৪৩ পিএম, ২০২০-০৮-০৯
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে দমবন্ধ হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে নগরের আকবর শাহ থানাধীন বিশ্বকলোনী এলাকার মিতালী হাউজিং নামে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শ্রমিক হলেন- মো. রায়হান এবং রাজু। এদের মধ্যে রায়হানের বয়স ২৭ বছর এবং রাজুর বয়স ৩০ বছর।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের অফিসার মো. জাহিদ চৌধুরী বলেন, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে সাটারিংয়ের কাঠ সরাতে দুই শ্রমিক ট্যাংকে নামেন।
তিনি বলেন, ট্যাংকের ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে যান তারা। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করি।
ট্যাংকের ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদেরও অক্সিজেন সাপোর্ট নিয়ে ভেতরে প্রবেশ করতে হয় বলে জানান এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited