শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৯:০০ পিএম, ২০২৬-০৩-০২
চট্টগ্রামের ফটিকছড়িতে পৃথক দুই অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১ মার্চ) দিবগত রাতে উপজেলার কাঞ্চননগর তেমুহনী বাজার ও গোপালঘাটা আনন্দ বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তর পাশে ছাফা সওদাগরের তেল ও মুদির দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোকানটিতে দাহ্য ও বিস্ফোরক সামগ্রী থাকায় মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের ৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে— ছাফা সওদাগরের তেল ও মুদির দোকান, আইয়ুব সওদাগরের মুদির দোকান, আজিজুর রশিদ তালুকদার ফার্মেসি, জাহাঙ্গীর সওদাগরের কসমেটিকস দোকান, বাজার সমিতির অফিস, নেজাম সওদাগরের মিষ্টির দোকান, মিয়া সওদাগর ও জাহিদ সওদাগরের সবজির দোকান। এ ঘটনায় পারভেজ নামের এক দোকান কর্মচারী আহত হয়েছেন। ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এদিকে, একই রাতে উপজেলার গোপালঘাটা আনন্দ বাজারে ভয়াবহ আগুনে রফিক সওদাগরের মুদির দোকান ও মইন উদ্দীন সওদাগরের চায়ের দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited