চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটির কুতুকছড়িতে ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক পানিতে ডুবে চালক-হেলপারসহ নিহত-৩

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ১২:০২ পিএম, ২০২১-০১-১২

রাঙামাটির কুতুকছড়িতে ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই ট্রাক পানিতে ডুবে চালক-হেলপারসহ নিহত-৩

রাঙামাটির কুতুকছড়িতে পাথর বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রীজ ভেঙ্গে তিনজন নিহত হয়েছে। এই ঘটনার পরপরই রাঙামাটি-খাগড়াছড়ি সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাত টার সময় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনার সাথে সাথেই স্থানীয়দের সাথে নিয়ে কুতুকছড়ি আর্মি ক্যাম্পের সেনাসদস্যগণসহ ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহত তিনজন হলো, ট্রাকের ড্রাইভার আরাফাত, হেলপার বাচ্চু ও ঠিকাদারের চালানদার জহুরুল হোসেন। নিহত তিনজনই শহরের বাসিন্দা হলেও  ট্রাক ড্রাইভারের বাড়ি চট্টগ্রামের অক্সিজেন, হেলপারের বাড়ি রামগড় ও চালানদারের বাড়ি লালমনিরহাট হতে পারে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার এসআই অরূপ।
স্থানীয়রা জানিয়েছে, চট্টগ্রামের মাঝির ঘাট থেকে পাথর বোঝাই করে খাগড়াছড়ি যাওয়ার পথে রাঙামাটির কুতুকছড়ি বেইলী ব্রীজের উপর উঠলে ওভারলোড ট্রাকটির চাপে ব্রীজ ভেঙ্গে সম্পূর্ন ট্রাকটি পানীতে ডুবে যায়। এসময় ট্রাকের ভেতরে থাকা তিনজনই শ্বাসরূদ্ধ হয়ে ভেতরেই মারা যায়। এদিকে, ঘটনার পরপরই রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রাঙামাটির জেলা প্রশাসক, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী. অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলার ইউএনও, কোতয়ালী থানার ওসিসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে ছুটে যান। এসময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, আমরা নিহতের পরিচয় সনাক্ত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের চেষ্ঠা চলছে। নিহতের পরিবারকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান দিয়ে নিহতের মরদেহ তাদের বাড়িতে পাঠানো হবে। এছাড়াও দ্রুততম সময়ের মধ্যে উক্ত ব্রীজটি মেরামতের মাধ্যমে সড়কটি সচল করার জন্যও সড়ক বিভাগকে বলে দেওয়া হয়েছে।
 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর