শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ১২:০৭ এএম, ২০২৬-১০-১০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ায় সড়ক পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় তাসপিয়া (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে মহাসড়কের নাইখাইন গ্যাস পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া ওই এলাকার ভাড়া বাসার বাসিন্দা দিনমজুর আবু হানিফের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তাসপিয়া রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর লেগুনাটি পালিয়ে যায়। লেগুনাটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাà...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় খোরশেদ à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে পার্বত্য এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাà...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় গোয়ালঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এক রাতেই এক কৃষকের ৩টি গরু লুট করে নিযà¦...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ‘বাবা (ইয়াবা) সোলায়মান’ নামে পরিচিত এক মাদক বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited