শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:০৩ পিএম, ২০২৬-০১-০৭
কক্সবাজারের কুতুবদিয়ায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ আদালত। একই সঙ্গে অপর চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামের সিনিয়র দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এই রায় ঘোষণা করেন।
রায়ের মাধ্যমে জাহেদুল ইসলাম ফরহাদ (হাজতে), আবু এরশাদ ওরফে জুয়েল (পলাতক), রুস্তম আলী (পলাতক) এবং আবদুল্লাহ আল মামুন সোহেল (পলাতক)-কে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে মামলার অপর আসামি আজহারুল ইসলাম ওরফে ছোটন (পলাতক), তৌহিদুল ইসলাম ওরফে আরাফাত, হোসাইন মোহাম্মদ সাজ্জাদ এবং মোহাম্মদ সৈয়দ—এর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, নিহত এরশাদুল হাবিব রুবেল ও আসামিরা পরস্পর আত্মীয় ও প্রতিবেশী ছিলেন। জমি দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে ২০০৬ সালের ১৫ অক্টোবর রমজান মাসে ইফতারের পর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কুতুবদিয়া থানাধীন বড়ঘোপ বাজার এলাকা থেকে বাড়ি ফেরার পথে কান্দাইল্যা পাড়ায় রুবেলের ওপর হামলা চালানো হয়।
রুবেলকে রিকশা থেকে নামিয়ে কিরিচ, চাইনিজ কুড়াল, দা, লোহার রড ও আগ্নেয়াস্ত্র দিয়ে নির্মমভাবে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুতুবদিয়া হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চকরিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার দুই দিন পর নিহতের মা কুতুবদিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন।
আদালত নির্দেশ দিয়েছেন, মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের জন্য ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৩৭৪ ধারায় মামলার কার্যধারা হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিদের সাত দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে। রায়ের অনুলিপি অবগতির জন্য চট্টগ্রামের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited