চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই: আইভী

ঢাকা অফিস :    |    ০৩:৪৪ পিএম, ২০২২-০১-০৬

আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই: আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু সেটা দ্বন্দ্ব নয়।
শামীম ওসমানের সঙ্গে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। আমিও আওয়ামী লীগ করি উনিও আওয়ামী লীগ করেন। স্থানীয় অনেক কিছু নিয়ে দ্বিমত থাকলেও আদর্শের দ্বিমত নেই। তিনি একজন সংসদ সদস্য, তিনি ভোট চাইতে আসতে পারবেন না। যারা আসল আওয়ামী লীগ তারা সবাই মাঠে। তারা কারও বলার অপেক্ষায় থাকে না।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, প্রতিপক্ষ বিভিন্ন কথা বলবেই। আমি কী কাজ করেছি, কী করিনি সেটা উনিও যখন যে ওয়ার্ডে যাচ্ছে বুঝতে পারছেন। কিন্তু রাজনৈতিক কারণে তা বলতে পারছেন না। অথবা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি বলছেন না। আমি আবারও বলি, উন্নয়ন লোক দেখানো হলে তার ১৩ নম্বর ওয়ার্ডে এমন কোনো রাস্তা দেখাক যে রাস্তায় ড্রেন হয়নি। তিনি যদি বলেন, আমি কাজ করিনি, তাহলে তার ভাই খোরশেদ কাউন্সিলর নিজেই ব্যর্থ। কারণ তাকে আমি প্রায় দেড়শ কোটি টাকার মতো কাজ দিয়েছি। প্রতিটা ওয়ার্ডে কাজ হয়েছে। উনি কেন দেখেন না তা আমি জানি না।

তিনি বলেন, শহরে শেখ রাসেল পার্ক হচ্ছে। তার দৃষ্টিগোচর হয়েছে কিনা আমি জানি না। সিদ্ধিরগঞ্জের লেক ভরাট করে উনি রাস্তা বানাতে চায়। সিদ্ধিরগঞ্জবাসী কী অপরাধ করেছে আমি জানি না। এমন সুন্দর একটা জলাশয়কে সংরক্ষণ না করে সেটা ভরাট করে রাস্তা করতে চাচ্ছেন। উনি দেখেছেন রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে আমার সমস্যা আছে। সমস্যা থাকতেই পারে, সেটা আমি সমাধানও করেছি। সমাধান করেই কাজ করছি। নারায়ণগঞ্জে ঘুরলেই দেখবেন কী পরিমাণ কাজ হয়েছে এবং কোথায় কাজ হয়নি।

আমি যেহেতু অনেকদিন ধরে দায়িত্বে আছি উনি কিছুটা ক্রিটিসাইজ করতেই পারেন। এটা দোষের কিছু না। ভোটাররা সেটা গ্রহণ করছেন কিনা সেটা দেখার বিষয়। তিনি যে মিথ্যা কথা গুলো বলছেন সেটা ঠিক না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটা বিশাল দল। আওয়ামী লীগের মাথা ব্যথা না যে বিএনপি তার সঙ্গে আছে কী নেই, সেটা খোঁজ নেন। আমার নেতাকর্মীরা মাঠে ব্যস্ত ভোট চাইতে। কারণ আমরা ভোটে বিশ্বাসী, আমার লক্ষ্য ভোটার। কে কী প্রচার করলো সেটা আমার দেখার বিষয় না। আওয়ামী লীগের তৃণমূল সবসময় আমার সঙ্গে ছিল, এবারও আছে। নেতৃস্থানীয় সব নেতারা আমার সঙ্গে। মুক্তিযোদ্ধারাও সবসময় আমার পাশে ছিলেন।

তিনি বলেন, জন্ম সনদ যেহেতু নতুন সিস্টেম করা হয়েছে তাই কিছুটা সমস্যা রয়েছে। সমস্যাটা একটি সিদ্ধিরগঞ্জের ওদিক ছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে। তবে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে না। ট্যাক্স বাড়ানোর ইস্যুটা সম্পূর্ণ স্ট্যান্টবাজি। জনগণ গত পাঁচ বছর ধরে কর দিচ্ছে, আমি কর বাড়াইনি। আমি জয় বাংলা বলেছি সেটা নিয়ে তারা অপপ্রচার করতে চেয়েছে। তারা মসজিদ-মন্দিরের জায়গা নিয়েও আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪৮৭

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর