চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ট্যুরিজম উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের পাশে ব্রিগেড কমান্ডার

মহেশখালী প্রতিনিধি : :    |    ০৮:৩২ পিএম, ২০২১-১০-১৪

ট্যুরিজম উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের পাশে ব্রিগেড কমান্ডার

বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকায় অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের সুবিধার্থে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিমের নের্তৃত্বে ট্যুরিস্ট পুলিশ নানা নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে ট্যুরিস্ট পুলিশ সুপার বান্দরবান রিজিয়নের নের্তৃত্বে একটি প্রতিনিধি দল ৬৯ পদাতিক ব্রিগেড সেনা রিজিয?নের সদরদপ্তরে যান। বান্দরবান সেনানিবাসের ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয?ার জেনারেল খন্দকার জিয়াউল হক প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান। তার অফিসেই প্রতিনিধি দল বান্দরবান ট্যুরিজমের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। চার হাজার ৪৮০ বর্গকিলোমিটার আয়তনের বান্দরবান পার্বত্য জেলায় মাত্র ১ হাজার ৭০০ কিলোমিটার সমতল ভূমি। বাকি আড়াই হাজার বর্গ কিলোমিটার পার্বত্যভূমি। এর উপর দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু ও শঙ্খ নদীর ব্যাপ্তি ৮৭ কিলোমিটার। পাহাড়-নদী-বৃক্ষরাজি সবই রয়েছে বান্দরবানে। পর্যটন স্পট শৈলপ্রপাত, নীলগিরি, নাফাকুম ঝর্ণা, বগালেক, সুউচ্চ পাহাড় কেও ক্রাউডং ছাড়াও গহীনে রয়েছে জাদিপাই, তিনাপ সাইতারের মতো নাম না জানা অসংখ্য প্রায় শতাধিক ঝর্ণা। বিনোদনের এত কিছু থাকার পরও পর্যটকদের সমস্যার শেষ নেই। এ অবস্থায় বান্দরবান পার্বত্য জেলায় পর্যটকদের সুবিধার্থে বিশেষ ট্যুরিজ হাব গড়ে তোলার কাজে সর্বাত্মক  সহযোগিতা চাওয়া হয় ব্রিগেড কমান্ডারের কাছে। ব্রিগেড কমান্ডার জিয়া সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং এক সাথে ট্যুরিজম উন্নয়নের কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, আমরা এরইমধ্যে স্থানীয়দের নিয়ে পরিবেশবান্ধব কমিউনিটি বেজড ট্যুরিজম প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। অনেক জায়গায় নিষিদ্ধ হওয়ার কারণে পর্যটকরা লুকিয়ে যাতায়াত করায় নিরাপত্তা দিতে আমরা অপারগ। তিনি ব্রিগেড কমান্ডারকে অনুরোধ করেন ঐ সকল ট্যুরিস্ট স্পটগুলো খুলে দেওয়ার। প্রতিনিধি দলের পক্ষ থেকে পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ ব্রিগেড কমান্ডারকে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য রেপ্লিকা শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মেজর এরশাদসহ অন্যান্য কর্মকর্তারা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর