চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিলো স্কুল শিক্ষকের প্রাণ

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৪:৩০ পিএম, ২০২৫-১১-০৯

খাগড়াছড়িতে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিলো স্কুল শিক্ষকের প্রাণ

খাগড়াছড়ির পানছড়িতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় সেনা রঞ্জন ত্রিপুরা (২৬) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। শনিবার বিকাল ৪টার দিকে বাবুরোপাড়া এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। 
নিহত সেনা রঞ্জন ত্রিপুরা পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি চিনালা চিগোন চানপাড়া এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল ছুটির পরে বাড়িতে ফেরার সময় রাস্তার পেছন থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে সিটিস্ক্যানের পর চট্টগ্রামে প্রেরণ করা হয়। রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
লোগাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যত্তুর চাকমা বলেন, ‘চার মাস আগে লোগাং উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছিল সেনা রঞ্জন। দুর্গম এলাকার সাধারণ একটি পরিবার থেকে অনেক কষ্টে উঠে এসেছেন তিনি। পরিবারে তার উপর নির্ভরশীল বৃদ্ধ বাবা-মা ও দুই শিশু সন্তান রয়েছে।’
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেননি।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত

সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত

সর্বশেষ খবর