চট্টগ্রাম   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ক্যামেরার চোখে রাঙামাটি শহর, অপরাধ-অসঙ্গতি শনাক্তে পুলিশের বিশেষ নজরদারি

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:০৯ পিএম, ২০২৬-০৯-১৯

ক্যামেরার চোখে রাঙামাটি শহর, অপরাধ-অসঙ্গতি শনাক্তে পুলিশের বিশেষ নজরদারি

একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবতায় এবার ক্যামেরার চোখে আসছে রাঙামাটি শহর। সড়ক দুর্ঘটনা কমানো, যান চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সিসিটিভি নজরদারির আওতায় আনার উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা পুলিশ। এর প্রথম ধাপে শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা বনরূপায় শুক্রবার বসানো হয়েছে আটটি সিসিটিভি ক্যামেরা।

শুধু ক্যামেরা বসিয়েই থেমে থাকছে না পুলিশ। এসব ক্যামেরার ফুটেজ সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য পুলিশের একটি বিশেষ টিম দায়িত্বে থাকবে। কোথাও অস্বাভাবিক পরিস্থিতি, অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সড়কে কোনো অসঙ্গতি ধরা পড়লে ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে প্রস্তুত থাকবে পুলিশের একটি মোবাইল টিম।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম প্রতিবেদক আলমগীর মানিককে জানান, রাঙামাটি দেশের অন্যতম পর্যটন শহর। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও দর্শনার্থীরা এখানে আসেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে পর্যায়ক্রমে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে শহরের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপায় আমরা প্রাথমিকভাবে আটটি সিসি ক্যামেরা স্থাপন করেছি। ক্রমান্বয়ে আমরা পুরো শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ক্যামেরা বসাবো। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। কোনো ক্যামেরায় অসঙ্গতি বা অপরাধমূলক কর্মকাণ্ড ধরা পড়লে সেটিকে কাজে লাগিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের এই উদ্যোগে বনরূপার মতো ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা নজরদারির নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহনের চলাচল করা এ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, বিশৃঙ্খলা, যানজট কিংবা দুর্ঘটনার মতো ঘটনা ঘটলে সিসিটিভির ফুটেজ তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

বিশেষ করে কোনো অপরাধ সংঘটিত হওয়ার পর প্রত্যক্ষদর্শী বা মৌখিক তথ্যের ওপর নির্ভর না করে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি শনাক্ত করার সুযোগ তৈরি হবে। এতে অপরাধ তদন্তেও পুলিশের সক্ষমতা বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, বনরূপা রাঙামাটি শহরের অন্যতম ব্যস্ত এলাকা। দিনের অধিকাংশ সময় এখানে মানুষের পাশাপাশি যানবাহনের চাপ থাকে। ফলে পুলিশের সরাসরি উপস্থিতির পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি চালু হলে নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

তবে স্থানীয়দের প্রত্যাশা, বনরূপায় আটটি ক্যামেরা স্থাপনের পর এই কার্যক্রম যেন শুধু একটি এলাকায় সীমাবদ্ধ না থাকে। পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার, নৌঘাট, পর্যটনকেন্দ্র, প্রবেশপথ ও ব্যস্ত সড়কগুলোও সিসিটিভির আওতায় আনা হবে; এমন পরিকল্পনা বাস্তবায়ন হলে পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থায় সমন্বিত নজরদারি গড়ে উঠতে পারে।

রাঙামাটি পাহাড়, হ্রদ ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। ছুটির দিন ছাড়াও সারা বছরই দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা এখানে আসেন। ফলে পর্যটনবান্ধব পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে নিরাপদ সড়ক, শৃঙ্খলিত যান চলাচল এবং জননিরাপত্তাকে দেখছেন স্থানীয়রা।

জেলা পুলিশের এই উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে রাঙামাটি শহরের নিরাপত্তা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ল। এখন নজর থাকবে ক্যামেরায় ধরা পড়া অপরাধ বা অসঙ্গতিতে পুলিশের প্রতিক্রিয়া কতটা দ্রুত এবং কার্যকর হয়।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭৭

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭৭

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেফ...বিস্তারিত


বান্দরবানে প্রযুক্তি নির্ভর সুপেয় পানিতে দূর্গম পাহাড়ে লক্ষাধিক মানুষের স্বস্তি 

বান্দরবানে প্রযুক্তি নির্ভর সুপেয় পানিতে দূর্গম পাহাড়ে লক্ষাধিক মানুষের স্বস্তি 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের দূর্গম পাহাড়ে  প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে  স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এ...বিস্তারিত


রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থ...বিস্তারিত


জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক  ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

জেলা পরিষদ প্রশাসক শামীমকে দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর সম্মাননা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত


সরকারি-বেসরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রামে ভুঁইফোড় এনজিও সংস্থার নামে দৌরাত্ম্য চরমে

সরকারি-বেসরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগ, চট্টগ্রামে ভুঁইফোড় এনজিও সংস্থার নামে দৌরাত্ম্য চরমে

স্টাফ রিপোর্টার : : কে. এম. আলী হাসান চট্টগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থার নামে চলছে নানা অনিয়ম ও লুটপাট—এমন অভিযোগ উঠ...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর