চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পদত্যাগ করলেন রাশিয়ার ৪ গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৫২ পিএম, ২০২২-০৫-১১

পদত্যাগ করলেন রাশিয়ার ৪ গভর্নর

রাশিয়ার টমস্ক, সারাতভ, কিরভ ও মারিএল অঞ্চলের চার আঞ্চলিক গভর্নর মঙ্গলবার পদত্যাগ করেছেন। এছাড়া রায়াজান অঞ্চলের প্রধান আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।


রাশিয়ার এই পাঁচ অঞ্চলে আগামী সেপ্টেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে। পাঁচটির মধ্যে চারটি অঞ্চলের প্রধান এমন এক সময় পদত্যাগের ঘোষণা দিলেন, যখন ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞার প্রভাব রাশিয়ার অর্থনীতিতে পড়তে যাচ্ছে।

মস্কোভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য ডেভেলপমেন্ট অব রিজওনাল পলিটিকসের প্রধান ইলিয়া গ্রাশচেনকভ বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হতে যাচ্ছে, এমন পূর্বাভাসের মধ্যে দুর্বল গভর্নরদের সরিয়ে দিচ্ছে ক্রেমলিন।

ইলিয়া গ্রাশচেনকভ বলেন, অর্থনীতি পুনর্গঠনের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে সেসব অঞ্চলের, যেখানে পশ্চিমাদের অর্থনৈতিক প্রভাব বেশি। বিকল্প হিসেবে তুলনামূলক তরুণদের এসব স্থানের গভর্নরদের স্থলাভিষিক্ত করা প্রয়োজন।

রাশিয়ার অর্থ মন্ত্রণালয় বলছে, ২০২২ সালে দেশটির অর্থনীতি আট দশমিক ৮ শতাংশ সংকুচিত হতে পারে।

প্রসঙ্গত, চলতি বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এ হামলার প্রতিক্রিয়ায় রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তারা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। 

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর