শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৬ পিএম, ২০২০-১০-২১
মো. ইকবাল হোসেন প্রকাশ ডাইল ইকবাল। পুলিশের তালিকায় তিনি একজন মাদকের গডফাদার। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। গত ২২ বছরে ৩০ বার গ্রেফতার হয়ে জেলে গেছেন ইকবাল। মাদকসহ নানা ঘটনায় গ্রেফতার হয়ে কারাগারে গেলেও জামিনে বের হয়ে ফের একই অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। মাদকের এ গডফাদার পুলিশি গ্রেফতার এড়াতে তার বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা। ভবনের তৃতীয় জানালা কেটে তৈরি করেছেন পালানোর বিশেষ পথ। কিন্তু এতো কিছুর পরেও পুলিশের কাছে ধরা পড়েছেন ইয়াবাসহ। কোতোয়ালী থানা পুলিশ মো. ইকবাল প্রকাশ ডাইল ইকবালকে এসি দত্ত লেইন থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ পিস ইয়াবা। বুধবার (২১ অক্টোবর) ইকবালকে গ্রেফতারের বিষয়টি কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গ্রেফতার ডাইল ইকবাল কোতোয়ালী থানাধীন এসি দত্ত লেইনের শফি সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে দুই ডজনের অধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, এসি দত্ত লেইন এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. ইকবাল প্রকাশ ডাইল ইকবালকে গ্রেফতার করা হয়েছে। ইকবাল কোতোয়ালী এলাকার মাদকের গডফাদার। তাকে আমরা খুঁজছিলাম। ওসি মহসীন বলেন, ডাইল ইকবাল গত ২২ বছরে ৩০ বার গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। তার বিরুদ্ধে দুই ডজনের অধিক মামলা রয়েছে। ইকবাল গ্রেফতার এড়াতে তার বাড়িতে লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা। ভবনের তৃতীয় জানালা কেটে তৈরি করেছেন পালানোর বিশেষ পথ।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited