শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৭:২৪ পিএম, ২০২৬-১০-১০
চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফতেহনগর গ্রামের ইদ্রিস সওদাগর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আসবাবপত্র, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাথা গোঁজার শেষ সম্ভল হারিয়ে বর্তমানে পরিবারগুলোর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, মোহাম্মদ নুরুল আমিন, সবিলা আক্তার, রস্তম আলী ও রায়হানের পরিবার।
স্থানীয়রা জানান, আগুনের তীব্র লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়ে।
খবর পেয়ে রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও চার চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর প্রচেষ্টায় আশপাশের অনেক পরিবার রক্ষা পায়।
রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন খাঁন জানান, অগ্নিকাণ্ডে চার পরিবারের আনুমানিক ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চন্দনাইশ প্রতিনিধি : : চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকায় অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভি...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি আবাসিক ভবনের পাঁচতলা ছাদ থেকে পড়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছেà...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের আগুনে এক কৃষকের প্রায় ৫০ শতক জমির পাকা ধান পুড়ে গেছে। ফসল ঘরে à...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিলহান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও যুবলীগের ৬ জন গà§...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে সাপের কামড়ে আব্দুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশুর ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট ব্রিজ এলাকায় অবৈধভাবে ডাম্পিং করে রাখা বালু জব্দ করে প্রà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited