শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৩:২৭ পিএম, ২০২১-০৩-০১
কক্সবাজার সমুদ্র সৈকতে একটি ফ্যাশন হাউজের ফটোশুট করতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। কড়া রোদের তাপে কন্টাক্ট লেন্স গলে গিয়ে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সব কাজ বন্ধ রেখে বিশ্রামে রয়েছেন এই তারকা।
পুরো ঘটনার বর্ণনা দিয়ে তানহা তাসনিয়া বলেন, ‘গত বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) কক্সবাজারে রোদের মধ্যে ফটোশুট করছিলাম। একে তো কড়া রোদ এরপর লাইট বোর্ডের তাপ! শুটে যাওয়ার কিছুক্ষণ পরই আমি বুঝতে পারি তীব্র তাপে আমার চোখের কন্টাক্ট লেন্স গলে গেছে। সঙ্গে সঙ্গে আমি লেন্স খুলে ফেলি। তৎক্ষণাৎ কিছুই দেখতে পারছিলাম না। দৃষ্টি একেবারে ঘোলা হয়ে যায়। এরপর শুটিং থেকে ওইদিনই প্লেনে করে ঢাকায় এসে চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক চোখে ব্যান্ডেজ করে মেডিসিন দিয়ে বিশ্রামে থাকতে বলেন। '
তিনি আরও বলেন, 'চারদিন পরও ভালোভাবে দেখতে পাচ্ছি না। বাম চোখে বেশি ক্ষতি হয়েছে। তবে আগের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসক বলেছেন কয়েক সপ্তাহ বিশ্রাম নিলেই দৃষ্টি আস্তে আস্তে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। নিয়মিত চোখের মেডিসিন নিচ্ছি। সবার কাছে দোয়া চাইছি। '
‘ভালো থেকো’খ্যাত এই অভিনেত্রী জানান, তিনি যে কন্টাক্ট লেন্সটি ব্যবহার করেছেন, সেটা নামী একটি ব্যান্ডের। এর আগেও বহুবার রোদে একই কোম্পানির কন্টাক্ট লেন্স পরে তিনি শুটিং করেছেন। কিন্তু এবারের মতো দুর্ঘটনা আর কখনো ঘটেনি।
তানহা তাসনিয়া সম্প্রতি চিত্রনায়ক ইমনের বিপরীতে ‘বিয়ে আমি করবো না’ নামের একটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন। খুব শিগগিরই একই নায়কের সঙ্গে নাম ঠিক না হওয়া আরও একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। এছাড়া তার অভিনীত ও কাজল আরিফিন অমি পরিচালিত ‘আইসিইউ’ নাটকটি প্রচারে আসছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited