চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অভিনব কায়দায় পাচারকালে ৩৮ হাজহার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৫৪ পিএম, ২০২০-১২-১২

অভিনব কায়দায় পাচারকালে ৩৮ হাজহার ইয়াবা জব্দ


পণ্য পরিবহনের আড়ালে মোটা অংকের কমিশন নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচার করে আসছেন মো.  রুবেল মিয়া  প্রকাশ সুমন ও মো. ইউনূছ। তারা দুইজনই একটি কাভার্ডভ্যানের চালক ও সহযোগী চালক। র‌্যাব সদস্যের এক অভিযানে তাদের কাভার্ডভ্যানের ভেতরে  ট্রাভেল ব্যাগ হতে পাওয়া গেল ইয়াবার বিশাল চালান। এ ঘটনায় ওই দুইজনকে আটকও করা হয়।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে কর্ণফুলী থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়  প্রায় দুই কোটি টাকা মূল্যের ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক দুজন হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার শরীফপুর এলাকার মৃত বিল্লাল মিয়ার পুত্র মো. রুবেল মিয়া প্রকাশ সুমন (২২) এবং একই এলাকার আব্দুল মান্নানের পুত্র মো. ইউনূছ (২৭)। তারা দুজনই নগরের আকবরশাহ্ থানার কর্ণেলহাট কলাবাগান এলাকায় থাকেন।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘গতকাল (শুক্রবার) রাতে ইয়াবা পাচার হচ্ছিল এমন সংবাদ পেয়ে কর্ণফুলী থানার শাহ আমানত এলাকায় বিশেষ চেক পোস্ট বসানো হয়। কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে আসা একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালনাো হয়। অভিযানের সময় কাভার্ডভ্যানের ভেতরে ট্রাভেল ব্যাগ থেকে পাওয়া গেলে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৯০ লাখ টাকা। এ ঘটনায় চালক মো. রুবেল মিয়া  প্রকাশ সুমন ও সহকারী চালক মো. ইউনূছকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারির নিকট পাচার করতো। আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর