শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১২ পিএম, ২০২৫-১২-০৩
রোহিঙ্গাদের জন্য ৩ হাজার মেট্রিক টন সূর্যমুখী তেল সহায়তা দিয়েছে সুইডেন। বুধবার ( ৩ ডিসেম্বর) কক্সবাজারে এক অনুষ্ঠানে এ তেল হস্তান্তর করা হয়।
বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকসান্ডার পোলিশচুক এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে-শার্লেট কক্সবাজারে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আয়োজিত এ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে ইউক্রেন থেকে ৩ হাজার মেট্রিক টন সূর্যমুখী তেল হস্তান্তর করা হয়। সুইডেন থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার মাধ্যমে এ সরবরাহ সম্ভব হয়েছে, যা ইউক্রেন থেকে শস্য আনার উদ্যোগের অংশ হিসেবে কক্সবাজারে ইউক্রেনীয় সূর্যমুখী তেলের সংগ্রহ এবং পরিবহন নিশ্চিত করেছে।
ডব্লিউএফপি কর্তৃক রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে তেল বিতরণ করা হবে, যা তিন মাসের জন্য প্রায় ১০ লাখ মানুষের রান্নার তেলের চাহিদা পূরণ করবে। ফ্রান্সও এ উদ্যোগকে সমর্থন করছে, মানবিক সহায়তার জন্য যৌথ প্রতিশ্রুতি আরও জোরদার করছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited