শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:১১ পিএম, ২০২৫-১১-১৮
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট বাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় সবজির দাম বেড়ে গেছে। এতে বাজার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
মঙ্গলবার ১৮ নভেম্বর সকালে নাজিরহাট বাজার ঘুরে দেখা যায়, মাত্র এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির কেজিপ্রতি দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
যে সবজিগুলোর দাম সবচেয়ে বেশি বেড়েছে
টমেটো: ১২০-১৪০ টাকা কেজি, বেগুন: ৮০–৯০ টাকা কেজি, মরিচ: ১৮০–২০০ টাকা কেজি
শসা: ৬০–৭০ টাকা কেজি, পেঁপে: ৬০–৭০ টাকা কেজি ক্রেতাদের অভিযোগ, এক সপ্তাহ আগেও যে সবজি ৫০–৬০ টাকায় পাওয়া যেত, এখন তার বেশিরভাগই ৮০–১০০ টাকার নিচে নেই। ফলে দৈনন্দিন বাজার করতে গিয়ে তাদের বাজেট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
অন্যদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় দাম বাড়তেই বাধ্য হয়েছে।
বিবিরহাট–নাজিরহাটের মতো গুরুত্বপূর্ণ বাজারে তদারকি না থাকায় মাঝেমধ্যে কৃত্রিম সংকট তৈরি হয়, এতে দাম বৃদ্ধি পায়। যদিও ফটিকছড়ির বিভিন্ন এলাকা থেকে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে, তবুও এখনো দাম কমার কোনো লক্ষণ নেই করেছেন অনেকেই।
স্থানীয় ক্রেতারা দ্রুত প্রশাসনের নজরদারি বাড়িয়ে নিত্যপণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার জোর দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited