শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২১ পিএম, ২০২১-০৯-২৭
নগরের চান্দগাঁও এলাকার হাসেম টেলিকম নামে একটি দোকানের ভিতর থেকে একাধিক ভূয়া এনআইডি কার্ড তৈরির সরঞ্জামাদিসহ প্রদীপ দাস (২৭) নামে এক প্রতারককে আটক করেছে র্যাব-৭। সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। আটক প্রদীপ দাস পটিয়া থানার আজিমপুর এলাকার মৃত কাজল দাসের ছেলে। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, চান্দগাঁও এলাকার একটি দোকানের ভিতর প্রদীপ দাস তার ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভূয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার অভিযান চালিয়ে পালানোর র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, আটককৃতকে জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভূয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করেন। দোকান তল্লাশি করে ভুয়া এনআইডি কার্ডসহ ভূয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। আইনাগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited