চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চবি ছাত্রী নিপীড়নের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৫৮ পিএম, ২০২২-০৭-২৩

চবি ছাত্রী নিপীড়নের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার: র‍্যাব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী নিপীড়নের ঘটনায় ভিকটিম ওই ছাত্রীকে মারধর করা ও আপত্তিকর ভিডিও ধারণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে র‍্যাব। এ ঘটনার মূল হোতা আজিমের মোবাইলেই ভিডিও ধারণ করা হয়েছিল বলে জানায় র‌্যাব। 

শনিবার (২৩ জুলাই) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যা জেনেছি ঘটনাটা পূর্ব পরিকল্পিত নয়। হঠাৎ করে ঘটেছে। তারা ভিকটিমকে মারধর করেছে, তাছাড়া ভিকটিমের মোবাইল ও আজিমের মোবাইলে ভিডিও ধারণ করা হয়েছিল। যদিও তারা সেসব আবার ডিলেটও করে দিয়েছে। আমরা সেগুলো রিকভার করার চেষ্টা করছি।’ 

আজিম কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কিনা এমন প্রশ্নের জবাবে এম এ ইউসুফ বলেন, ‘সে পদধারী নেতা না, সমর্থক।’ 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। 

জানা গেছে, ঘটনার ভিকটিম রুবেলের পূর্ব পরিচিত। রুবেলের সুপারিশেই চবির হলে উঠেন তিনি। পরে রুবেল বিভিন্ন সময়ে ওই ছাত্রীকে বিরক্ত করলে তাদের মধ্যে দুরত্ব সৃষ্টি হয়। 

গত ১৭ জুলাই এক বন্ধুসহ ঘুরতে বের হলে রাতে ভিকটিম ও তার বন্ধুকে আটক করে আজিম ও তার বন্ধুরা। এসময় তারা ভিকটিম ও তার বন্ধুকে মারধর করে, আপত্তিকর ভিডিও ধারণ করে এবং তাদের মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। 

এই ঘটনায় পরদিন প্রক্টর অফিসে অভিযোগ জমা দিতে গেলে রুবেল ওই ছাত্রীকে অভিযোগ জমা দিতে বাধা দেয় দাবি চবি শিক্ষার্থীদের। এর পর পরই ক্ষোভে ফুঁসে ওঠে চবি ক্যাম্পাস। ১৯ জুলাই রাতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা৷ 

এ ঘটনায় শেষ পর্যন্ত দায়ী ৬ জনকে শনাক্ত করেছে প্রশাসন। যাদের ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার হওয়া ৪ জন হলেন— আজিম (২৩),  নুরুল আবছার বাবু (২২), নুর হোসেন শাওন, মাসুদ রানা। এদের মধ্যে আজিম ও নুরুল আবছার বাবু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজিম ইতিহাসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও বাবু নৃবিজ্ঞানের শিক্ষার্থী।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর