চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিথ্যা মামলা প্রত্যাহার দাবি মহানগর যুবলীগের

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২০ পিএম, ২০২১-০৫-০৩

মিথ্যা মামলা প্রত্যাহার দাবি মহানগর যুবলীগের

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই শিক্ষানবিশ চিকিৎসক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছে মহানগর যুবলীগ।  সোমবার (৩ মে) এক বিবৃতিতে যুবলীগ নেতারা বলেন, গত ২৭ এপ্রিল রাতের আঁধারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ওপর কিছু চিহ্নিত বহিরাগত সন্ত্রাসীকে নিয়ে কলেজের কিছু  ছাত্র হামলা চালায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী উপস্থিত জনসাধারণ এবং পুলিশ সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যারা প্রাণপণ চেষ্টা করছেন, একটি অশুভ চক্র তাদেরকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা বলেন, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত জনসাধারণ, পুলিশ সদস্য ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করলে চমেক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন ঘটনায় জড়িতদের সম্পর্কে সঠিক তথ্য পাবেন।  এতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আরো সহজ হবে। তারা চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, সাইফুল আলম লিমন, ফরিদ আহমেদ, সুজয়মান বড়ুয়া জিতু, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগ নেতা ডা.হাবিবুর রহমান, ডা. আল আমিন ইসলাম শিমুলসহ সকল যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিদাতারা হলেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল মান্নান ফেরদৌস, চট্টগ্রাম মহানগর শাখার সদস্য হাসান মুরাদ বিপ্লব, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম দিদার, সুমন দেবনাথ,  মহানগর যুবলীগ সদস্য জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু, খোরশেদ আলম রহমান, নঈম উদ্দিন খান, শহীদুর রহমান শহীদ, তানভীর আহমেদ রিংকু।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর