শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:২৬ পিএম, ২০২০-০৯-১৩
নগরের ইপিজেড থানাধীন আকমল রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগে মো. রবিউল ইসলাম (২২) নামে এক বখাটেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৩ সেপ্টেম্বর) তাকে আটকের বিষয়টি র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় রবিউলকে।
সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন আলগীবাজার এলাকার জামাল খানের ছেলে। রবিউল পতেঙ্গা স্টিলমিল এলাকায় বসবাস করতো।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ইপিজেড থানাধীন আকমল রোড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে বখাটে মো. রবিউল ইসলামকে আটক করা হয়েছে। তাকে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, বন্ধুর অনুপস্থিতিতে বাসায় গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেছে রবিউল। ধর্ষণের ভিডিও ধারণ করে পরে ব্ল্যাকমেইল করে ফের ধর্ষণ করে। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে রবিউলকে আটক করা হয়েছে। রবিউল ধর্ষণের কথা স্বীকার করেছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited