চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তারেক সোলেমানের জানাজায় মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক    |    ০২:২৭ পিএম, ২০২১-০১-১৯

তারেক সোলেমানের জানাজায় মানুষের ঢল

আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ২টায় পুরাতন রেল স্টেশন চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। তারেক সোলেমান সেলিমের জানাজায় অংশ নিতে বেলা ১টা থেকেই পুরাতন রেল স্টেশন এলাকায় জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুরাতন রেল স্টেশনের মাঠ পরিপূর্ণ হয়ে পাশের সড়কেও জানাজার কাতার হয়। তারেক সোলেমান সেলিমের জানাজার আগে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, তারেক সোলেমান সেলিমের ছেলে ও ছোট ভাই। আ জ ম নাছির উদ্দীন বলেন, তারেক সোলেমান সেলিম দলের জন্য নিবেদিত ছিলেন। তার অবদান কেউ ভুলতে পারবে না। তার জানাজায় এত মানুষের উপস্থিতি তার জনপ্রিয়তা প্রমাণ করে। তারেক সোলেমান সেলিমের ভাই আক্ষেপ করে বলেন, দলের কিছু ষড়যন্ত্রকারীদের জন্য মৃত্যুর আগে আমার ভাইকে বিদ্রোহী অপবাদ নিয়ে মরতে হয়েছে। এর বিচার আল্লাহর কাছে দিলাম। জানাজায় অংশ নেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। জানাজার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তারেক সোলেমান সেলিমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।  সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারেক সোলেমান সেলিম।  

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর