শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৬:৫৮ পিএম, ২০২৪-১০-১৯
সীতাকুণ্ডে বহদ্দা এন্ড ফ্যামেলী (বিএন্ডএফ) কেয়ার এর উদ্যোগে সীতাকুণ্ডের বৃদ্ধ মা-বাবাদের জন্য আত্মবিশ্বাস উপহারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভাস্হ সীতাকুণ্ড প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমের মাধ্যমে নিবন্ধিত ৬০ জন উপকারভোগীকে ওষুধ খরচ বাবৎ মাসিক এক হাজার টাকা করে দুই মাসের টাকা প্রদান করা হয়েছে।
বহদ্দা এন্ড ফ্যামিলী (বিএন্ডএফ) এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও মহিউদ্দিন বহদ্দা চৌধুরীর বাংলাদেশের মুখপাত্র মোঃ আশরাফুল আলম ভুঁইয়ার সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুর উদ্দিন রাশেদ। বিএন্ডএফ এর ম্যানেজার (এইচআর) আবু জাহেদ জনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সীতাকুণ্ড প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি সাংবাদিক সৈয়দ মোহাম্মদ ফোরকান আবু ও সীতাকুণ্ড প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাবেক সভাপতি সাংবাদিক এম হেদায়েত উল্লাহ, সৌমিত্র চক্রবর্তী ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএন্ডএফ এর কান্ট্রি ডিরেক্টর শাহেদ ইকবাল রিফাত, অপারেশন ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সমন্বয়ক নুরুল আকতার বাপ্পি।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited