শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৩:৪৬ পিএম, ২০২০-১২-২৬
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দিনব্যাপি মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বুলবুল আহম্মদ বলেন, পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এই মক ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ১৭টি কেন্দ্রে এ কার্যক্রম চলছে। সকাল থেকেই আগ্রহীরা অংশগ্রহণ করছেন। আশা করছি নির্বাচনের দিন কোনো সমস্যা হবে না।
প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন, মেয়র বদিউল আলম নৌকা প্রতীক নিয়ে এবং আবুল মনছুর ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় এবং ১০ ডিসেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
এদিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চসিক নির্বাচন উপলক্ষে চট্টগ্রামে মজুদ রাখা ১১ হাজার ৫৭২টি ইভিএম পরীক্ষা করে দেখছেন ঢাকা থেকে আসা ২২ সদস্যের টেকনিক্যাল দলের সদস্যরা। এ পর্যন্ত প্রায় ৭ হাজার ইভিএম পরীক্ষা করে দেখেছেন তারা। ইভিএমগুলোতে চার্জ দিয়ে ভোট গ্রহণের উপযোগী করে তোলা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited