শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৫:২৮ পিএম, ২০২১-০২-২৬
গুলি চালিয়ে জনপ্রিয় মার্কিন পপ গায়িকা লেডি গাগার দুটি কুকুর ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছে কুকুর পালনকারী এক ব্যক্তি। চুরি হওয়া কুকুর দুটির নাম কোজি ও গোস্তাব। এদের উদ্ধারে লেডি গাগা ৫ লাখ ডলার অর্থাৎ প্রায় ৪ কোটি ২৩ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি রাতে লস অ্যাঞ্জেলসের হলিউডে জনপ্রিয় পপ তারকা লেডি গাগার দুটি ফ্রেঞ্চ বুলডগ নিয়ে হাঁটতে বের হন এক রক্ষণাবেক্ষণকারী। তখন এক ব্যক্তি গুলি করে কুকুর দু’টি নিয়ে পালিয়ে যায়। গুলিতে আহত হন কুকুর পালনের দায়িত্বে থাকা ওই ব্যক্তি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।পুলিশ জানিয়েছে, কুকুর দু’টি নিয়ে ছিনতাইকারীরা একটি সাদা নিশান মডেলের গাড়ি করে পালিয়ে গেছে। ইতোমধ্যে কুকুর দুটি খুঁজতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ। কুকুর দু’টি কে বা কারা নিয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited