শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৪০ পিএম, ২০২২-০৪-২৩
আগামী ১১ মে থেকে অ্যানড্রয়েড ফোনে কল রেকর্ডিং ফিচার বন্ধ করে দিচ্ছে বিশ্বের অন্যতম প্রযুক্তি কোম্পানি গুগল। স্মার্টফোনের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ডেভেলপ করেছে প্রতিষ্ঠানটি।
গুগলের পক্ষে এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, থার্ডপাটি অ্যাপসের মাধ্যমে অ্যানড্রয়েড ফোনে কল রেকর্ডিং করা যাবে না। কল রেকর্ডিং করতে হবে ফোনের বিল্টইন রেকর্ডার দিয়ে। তবে অনেকের ফোনে বিল্টইন রেকর্ডিং ফিচার না থাকায় ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের থার্ডপার্টি অ্যাপ ব্যবহার করেন। যদিও নতুন নির্দেশনা অনুযায়ী এবার থেকে সেই সুবিধা পাবেন না ব্যবহারকারীরা।
জানা গেছে, গুগল প্লে স্টোরের পলিসি পরিবর্তিত হয়েছে। তাই বন্ধ করা হয়েছে এই পরিষেবা। তবে যে সব ব্যবহারকারীর ফোনে বিল্টইন কল রেকর্ডিং ফিচার রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সহজেই তারা ফোনে কল রেকর্ড করতে পারবেন। অ্যান্ড্রয়েডে এখন যেভাবে বিল্টইন অ্যাপের মাধ্যমে রেকর্ড করা হয়, ঠিক তেমনই কল রেকর্ড করা সম্ভব হবে।
থার্ডপার্টি কল রেকর্ডিং ব্লক করা নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে গুগল। যেসব ফোন অ্যানড্রয়েড ১০, ১১ এবং ১২ অপারেটিং সিস্টেমে চলে তাদের ফোনে কল রেকর্ডিং ফিচার রয়েছে। যাদের ফোনে পুরনো ভার্সনের অপারেটিং সিস্টেম তারা ১১ মে থেকে অসুবিধায় পড়বেন। তবে গুগল ঠিক কী কারণে থার্ডপার্টি অ্যাপের মাধ্যমে কল রেকর্ডিং বন্ধ করছে সে বিষয়ে স্পষ্ট করেনি।
ধারণা করা হচ্ছে, থার্ডপার্টি অ্যাপসগুলো নিজেদের সার্ভারে ওই কল রেকর্ডিংয়ের ডেটা সেভ করতে পারে। ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
স্টাফ রিপোর্টার : : প্রযুক্তিগত উৎকর্ষতা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধও। অনলাইন স্ক্যাম, অচেনা লিংকে চাপ দà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মন্ত্রণালয়ের কাজকে আরও বেগবান ও গতিশীল করতে আগামী একশ’ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে তথ্য ও সà...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : ‘একশপ’ বাংলাদেশ ডাক বিভাগের চিলিং এবং ফ্রোজেন সুবিধাসম্পন্ন মেইল প্রসেসিং সেন্টারের মাধ্যমà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের নির্মান কাজ যথাসময়ে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, প্রকল্পের কাà...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে ফেসবুকে একাধিক নিরাপত্তা ফিচার রয়েছে। তারপরও হ্যাকারদের যন্ত্রণাà...বিস্তারিত
তথ্য প্রযুক্তি ডেস্ক : তথ্যপ্রযুক্তি খাতের বাংলাদেশের মানবসম্পদকে অপার সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করছে সুইডেন। এই মà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited