শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:২৪ পিএম, ২০২৫-০৬-১৮
আজ বুধবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুপুর ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ড প্রাঙ্গণে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান একটি নিম গাছের চারা রোপণ করে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. শেখ আহমাদ আল নাহিদ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, পরিচালক (শারীরিক শিক্ষা) মো: মজিবুর রহমান, সিনিয়র উপপরিচালক (জনসংযোগ) খলিলুর রহমান এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি কাঁঠাল ও একটি কাঠগোলাপের চারাও রোপণ করা হয়। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলমের তত্ত্বাবধানে আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পাশাপাশি হাটহাজারী ক্যাম্পাসেও দেশীয় প্রজাতির ফলদ, ঔষধি ও ফুল গাছের চারা রোপণ করা হবে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited