শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৭:৩৪ পিএম, ২০২৫-০৭-১৩
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) অনুষ্ঠিত হয়েছে ‘আন্তর্জাতিক পরিবেশ নীতি, সবুজ শিক্ষা, নেতৃত্ব ও যোগাযোগ প্রশিক্ষণ ২০২৫’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচি। রোটার্যাক্ট ক্লাব অব সিভাসু, শিশু উল্লাস সংস্থা ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুল যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
সিভাসু ক্যাম্পাসে শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদের ৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অভিজ্ঞ প্রশিক্ষকেরা জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, নেতৃত্ব এবং পরিবেশগত যোগাযোগ নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ছিল দলীয় কাজ, ব্রেইন স্টর্মিং সেশন, বক্তৃতা প্রতিযোগিতা এবং বাস্তবভিত্তিক পরিবেশ সচেতনতা কার্যক্রম। প্রশিক্ষক হিসেবে ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট লিডার স্কুলের প্রশিক্ষক বিনা বাই (পাকিস্তান) ও নাসরিন নদিরি (আফগানিস্তান) এবং শিশু উল্লাস সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. মাহমুদ ইয়ামিন (বাংলাদেশ), সিনিয়র গবেষক ও প্রশিক্ষক নারগিস আক্তার (বাংলাদেশ) ও চট্টগ্রাম জেলা প্রশিক্ষক মো. আবির আল হাসনায়ে (বাংলাদেশ)।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব সিভাসু’র প্রেসিডেন্ট রোটার্যাক্টর স্বপ্নীল মাহমুদ। উপস্থাপনায় ছিলেন সেক্রেটারি রোটারেক্টর আফসানা আহমেদ মাধবী।
প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীকে আন্তর্জাতিক সনদপত্র প্রদান করা হয় এবং সবচেয়ে সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভবিষ্যৎ প্রশিক্ষক এবং নির্বাহী সদস্য হিসেবে কাজের সুযোগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited