চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে রাবি-প্রবি’র ভবন নির্মাণকাজে পাহাড়ি সন্ত্রাসীদের কোটি টাকা চাঁদা দাবি

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:৩৬ পিএম, ২০২৫-০৫-১২

রাঙামাটিতে রাবি-প্রবি’র ভবন নির্মাণকাজে পাহাড়ি সন্ত্রাসীদের কোটি টাকা চাঁদা দাবি

পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ কাজ থেকে কোটি টাকা চাঁদার দাবিতে বারংবার হামলা দিয়ে উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে আঞ্চলিকদলীয় সন্ত্রাসীরা। 

রোববার সকালে রাঙামাটি রাবিপ্রবি’র ক্যাম্পাসের ভেতরে উপজাতীয় সন্ত্রাসীদের একটি সশস্ত্র দল প্রবেশ করে চলমান উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট্য একাধিক কর্তৃপক্ষ।
 
এর আগেও আরেকটি গ্রুপ সশস্ত্র অবস্থায় এসে কাজ বন্ধ করে দিয়েছিলো। পরবর্তীতে জেএসএস নামক সেই গ্রুপটির সাথে সংশ্লিষ্ট্যরা আলোচনার মাধ্যমে সোয়া কোটি টাকা চাঁদা দিয়ে কাজ শুরু করে। এই ঘটনার দুই মাস না যেতেই রোববার (১১ মে ২০২৫) আবারো অস্ত্রধারিরা চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয়।
 
স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্যানুসারে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন তলা ভীত বিশিষ্ট্য তিন তলা একাডেমিক ভবন নির্মাণ কাজটি যৌথভাবে বাস্তবায়ন করছে এমই-আরবি নামক জয়েন্টভেঞ্চার ঠিকাদারি প্রতিষ্ঠান। একাডেমিক ও প্রশাসনিক এই দুটি ভবন নির্মান ব্যয় আনুমানিক প্রায় ২৫ কোটি টাকা বলে জানাগেছে।
 
রোববার সকাল সাড়ে ৭ টার সময় একদল সশস্ত্র সন্ত্রাসী রাবিপ্রবি’র মূল ফটকে এসে একজনকে ভেতরে পাঠিয়ে কাজ বন্ধ রাখতে বলে। এসময় ঠিকাদারকে তাদের সাথে যোগাযোগ করতে বলে অন্যথায় সশস্ত্র হামলা চালানোর হুমকি দেওয়া হয়। এতে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে কাজ বন্ধ রাখে। উক্ত কাজে নিরাপত্তা প্রহরী জেফলিন চাকমা প্রতিবেদককে মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এই ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার মি. রাকিব রোববার দুপুরে রাঙামাটির রাবিপ্রবিতে এসে উক্ত উপজাতীয় গ্রুপদের সাথে আলোচনায় মিলিত হয়ে বিকেল থেকে আবারো কাজ শুরু করেছেন বলে প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছেন।
 
প্রতিবেদকের প্রশ্নের জবাবে মি. রাকিব হতাশা ব্যক্ত সুরে বলেন, একটি স্বাধীন সার্বভৌমদেশে সরকারদে প্রয়োজনীয় ভ্যাট-ট্যাক্স দিয়ে যথাযত প্রক্রিয়া অনুসরণ করে রাবিপ্রবিতে ভবন নির্মাণ কাজটি বাস্তবায়ন করছি আমরা। কিন্তু পরিতাপের বিষয় শহরের অদূরে পৌরসভার ভেতরেই অনেকটা প্রকাশ্যে আমাদের থেকে চাঁদা আদায় করছে। 

পাহাড়ের সর্বোচ্চ একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রকাশ্যদিবালোকে এই ধরনের ঘটনায় বিস্মিত হলেও নিজেদের জীবন-জীবিতার তাগিদে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তিনিবিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের শ্রমিক-ইঞ্জিনিয়ারদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন।
 
এদিকে খোঁজ নিয়ে জানাগেছে, উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের নিজস্ব সোর্স স্বয়ং বিশ^বিদ্যালয়ের অভ্যন্তরেই রয়েছে। সেখানে চাকুরিরতদের মধ্যেই সন্ত্রাসীদের আত্মীয়স্বজনও রয়েছে। তাদের মাধ্যমেই সন্ত্রাসীরা ক্যাম্পাসের অভ্যন্তরের সকল তথ্য অনায়াসেই পেয়ে যায়। যার ফলে সুনির্দিষ্ট্য তথ্যানুসারেই সময়-সুযোগ বুঝেই রাবিপ্রবি ক্যাম্পাসে প্রবেশ করে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় পাহাড়ি সন্ত্রাসীরা। 

কয়েকদিন আগে রাবিপ্রবি’র কয়েকজন গুচ্ছভর্তি পরীক্ষায় মোবাইল ফোনের মাধ্যমে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহযোগিতাও করেছেন। বিষয়টি বিবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই অবহিত হয়েছে বলে তাদের হোয়াটস গ্রুপে আলোচনা হয়েছে। এনিয়ে ভিসি গ্রুপে সংশ্লিষ্ট্যদের ভবিষ্যতের জন্য সতর্কও করে দিয়েছেন বলে জানাগেছে। সেই সতর্ক বার্তার স্কিনশর্ট প্রতিবেদকের হাতে রয়েছে।

এদিকে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি ও  একাডেমীক ও প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক বিভিন্ন সময় রাঙামাটিস্থ সামরিক-বেসামরিক ও গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সার্বক্ষণিক নিবিড় যোগাযোগ রেখে তাদের সহায়তায় পাহাড়ের এই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়ন করতে সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছে বিশ^বিদ্যালয়ের দায়িত্বশীল কর্তৃপক্ষ।
 
এবিষয়ে জানতে চাইলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন তলা ভীত বিশিষ্ট্য তিন তলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল গফুর জানিয়েছেন, ভিসি মহোদয়সহ আমরা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো নিয়ে রাঙামাটির সামরিক-বেসামরিক প্রশাসন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থাগুলোকে ধারাবাহিক যোগাযোগ রক্ষা করে রাবিপ্রবির উন্নয়ন কর্মকান্ডগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
 
এদিকে রাঙামাটি কোতয়ালী থানায় যোগাযোগ করলে থানা কর্তৃপক্ষ প্রতিবেদককে জানায়, এই বিষয়ে কেউ-ই থানায় লিখিতভাবে কোনো অভিযোগ জানায়নি।
 
পাহাড়ের অন্যতম একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙামাটি শহরের অদূরে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি রাঙামাটির আসামবস্তি-কাপ্তাই সড়কের রাঙামাটি পৌরসভার আওতাধীন এলাকায় অবস্থিত। এ পর্যন্ত একাধিক বার উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা এই শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে বলে জানাগেছে। একজন ভিসির কর্মস্থলসহ কয়েক শতাধিক শিক্ষার্থীর সরব পদচারনায় মুখর একটি শিক্ষা প্রতিষ্ঠানে উপজাতীয় সন্ত্রাসীদের সশস্ত্র অবস্থান-ই বলে দেয় এই শিক্ষা প্রতিষ্ঠান কতো নিরাপদ।

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর