শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৬:০৩ পিএম, ২০২০-০৯-২৮
লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আসন্ন লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী ও ইউপির বর্তমান মহিলা মেম্বার,নারীনেত্রী ও সমাজসেবী কোহিনুর আকতারের সমর্থনে এক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৭সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলা সদরের উকিলের পাড়া কোহিনুর আকতার মেম্বারের বাড়ীতে শাহপীর পাড়া, বিল্যা পাড়ে ও উকিলের পাড়ার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
অত্র এলাকার কৃতি সন্তান জাফর সর্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবকক সমশুল ইসলাম। নির্বাচনী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লোহাগাড়া সদরের ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী ও ইউপির বর্তমান মেম্বার নারীনেত্রী ও সমাজসেবী কোহিনুর আকতার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাস্টার মোহাম্মদ আলী, সমশুল আলমের সভাপতিত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম ব্যাংকার আবদুর রহিম, হাবিবুর রহমান নুরুল আবছার,আবদুল আজিজ,ফেরদৌস আলম,শাহ আলম কট্রাক্টর, তরুণ সংগঠক মুহাম্মদ সেলিম উদ্দিন। বক্তারা জানান, আগামী নির্বাচনে লোহাগাড়া সদরে ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বারকে বিজয়ী করতে আমরা সকলে ঐক্যবদ্ধ। নির্বাচনী বৈঠকে এলাকার মুরুব্বী,গন্যমান্য ব্যক্তিবর্গগণসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited