শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৯:২৬ পিএম, ২০২৪-১১-১৭
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, যথাযথভাবে এবং যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। প্রকল্পবাস্তায়ন দ্রুততার সঙ্গে করতে হবে।
তিনি বলেন, প্রকল্পের দীর্ঘসূত্রিতার ফলে উন্নয়ন সহযোগিরা নেতিবাচক ধারনা পোষন করেন, তারা আমাদের সঙ্গে কাজের উৎসাহ হারিয়ে ফেলে। কোনো কারণে প্রকল্প বাস্তবায়নে সময় বেশী লাগলে সেক্ষেত্রে উন্নয়ন সহোযোগিদের সঙ্গে সমন্বয় করে কাজ করা উচিত।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৪-’২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্ন্তভূক্ত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন।
১৯টি দপ্তর সংস্থার মোট ২৩০ টি প্রকল্পের মধ্যে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ৬২টি, জিওবি অর্থায়নে ১৬৮টি প্রকল্প চলমান রয়েছে।
রাস্তা বা কালভার্ট এর কাজ করতে চাহিদা কিভাবে নিরুপণ করতে হয় জানতে চেয়ে তিনি বলেন, কনসালটেন্ট নিয়োগে সময়ক্ষেপন হয়, যার প্রভাব পড়ে প্রকল্প বাস্তবায়নে। কনসালটেন্ট নিয়োগে সংক্ষিপ্ত সময়ে কিভাবে করা যায় সে উদ্যোগ গ্রহণ করতে হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, যাদের রক্তের বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ পেয়েছি তাদের রক্ত বৃথা যেতে দেবো না। নতুন দেশে মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। আমাদের সবার চেষ্টা থাকবে মানুষের আশার প্রতিফলন ঘটানো।
এই মন্ত্রণালয়ের জনসম্পৃক্ততা বেশী, দায়িত্ব্ও বেশী উল্লেখ করে তিনি সবাইকে গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানান ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) মো নজরুল ইসলাম।
এছাড়াও সভায় মন্ত্রণালয়ের উর্ব্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প পরিচালক, চিফ ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited