চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে রাতে আটক যুবলীগ নেতার পরদিনই জামিন!

পটিয়া প্রতিনিধি :    |    ০৮:০২ পিএম, ২০২৫-১২-২৪

চট্টগ্রামে রাতে আটক যুবলীগ নেতার পরদিনই জামিন!

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আবু খান নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পরদিন জামিনে মুক্তি পেয়েছেন।  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হাইদগাঁও এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে আটক করে। পরদিন সকালে আদালতে সোপর্দ করে পুলিশ৷ এদিনই তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। গ্রেপ্তার হওয়া আবু খান হাইদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার দ্রুত মুক্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন।  সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল সেলের সাবেক সদস্য কাশেম আল নাহিয়ান বলেন, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সহিংসতা ও রাজনৈতিক অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের এভাবে জামিনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি করছে। স্থানীয় সূত্রে জানা যায়, আবু খান আওয়ামী লীগের সাবেক হুইপ সামশুল হক চৌধুরী ও তার ভাই নবাবের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি হাটহাজারীতে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার হলে তার মুক্তির দাবিতে পটিয়ায় যে মিছিল অনুষ্ঠিত হয়, ওই মিছিলের নেতৃত্বে ছিলেন আবু খান। সেই সময়কার বিভিন্ন ছবি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে পটিয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির নেতৃত্বদানকারী আবু সালেহ শাহরুর ঘনিষ্ঠজন হিসেবেও আবু খানের পরিচিতি রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে গেলেও আবু খান দীর্ঘদিন ধরে হাইদগাঁও এলাকায় প্রকাশ্যে সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আবু খানকে অ-আমলযোগ্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর