চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

টানা বৃষ্টিতে জলজট: জনদুর্ভোগে দুঃখ প্রকাশ নগর বিএনপির

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৩ পিএম, ২০২৬-০৪-৩০

টানা বৃষ্টিতে জলজট: জনদুর্ভোগে দুঃখ প্রকাশ নগর বিএনপির

নগরে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর । 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান।
বিবৃতিতে নেতারা বলেন, টানা বর্ষণের কারণে নগরের বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা তৈরি হয়ে সড়ক ও আবাসিক এলাকায় জলজট দেখা দেয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সাময়িকভাবে দুর্ভোগে পড়েন, যা দুঃখজনক।
চট্টগ্রামের ভৌগোলিক বৈশিষ্ট্য, নিম্নাঞ্চল এবং ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপের কারণে অতিবৃষ্টির সময় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা নিরসনে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সচেতন অংশগ্রহণ জরুরি।
বিবৃতিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, নর্দমা ও খালে বর্জ্য না দেওয়া এবং পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হয়—এমন কাজ থেকে বিরত থাকা প্রয়োজন। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
জলাবদ্ধতা সমস্যা কমিয়ে আনতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, খালসমূহের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং নগর ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।
বিবৃতিতে বলা হয়, জলাবদ্ধতা নিরসনে খাল খনন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং অবৈধ দখল উচ্ছেদে সরকারের নেওয়া উদ্যোগগুলো ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে এসব কার্যক্রমের সফল বাস্তবায়নের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও চট্টগ্রামবাসীর সাম্প্রতিক ভোগান্তিতে দুঃখ প্রকাশ করা হয়। নেতারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। বিএনপি সবসময় জনগণের পাশে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

চাকুরীজীবি নারীদের বদলী, পারিবারিক ও সামাজিক সংকটের নতুন রূপ

নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান :  মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত


মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর